১০ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট
টিবিসি ডেস্ক :: বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর।
জানা গেছে, বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) প্রজ্ঞাপনের খসড়া পাঠানো হয়েছে। ওইখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, বুধবার রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশে কোনো বিলম্ব করতে চাই না। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় লাগছে, সেটুকুই। আশা করছি, চলতি সপ্তাহেই হয়ে যাবে।
প্রসঙ্গত, ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে এর কার্যকারিতা ধরা হয়েছে।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD