গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
টিবিসি ডেস্ক :: নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় ২০২৫ খ্রিষ্টাব্দেরর প্রশ্নপত্রে ইতিহাস ১ম পত্রের পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ১৯ জুলাইয়ের পরীক্ষা চলাকালে উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
তদন্ত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা সহকারী পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তাকে সদস্য এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।
পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় ইতিহাস ১ম পত্রের পরীক্ষা শুরু হলে তাদের ২০২৫ খ্রিষ্টাব্দের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই প্রশ্নেই তারা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেন। পরে ভুল ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ খ্রিষ্টাব্দের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রে ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৯ জন উপস্থিত ছিলেন। তবে সব কক্ষে এ ধরনের ঘটনা ঘটেনি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD