খালি বাসায় বুয়েট শিক্ষকের মায়ের পচনধরা মরদেহ, উদ্ধার করল পুলিশ
এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েট শিক্ষক এবং মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশন এলাকার একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তিনি কবে এবং কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসাটি ছিল অগোছালো, নোংরা ও অনেকটা পরিত্যক্ত অবস্থায়। দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় একা থাকতেন। বাসাটির পরিবেশ অত্যন্ত নোংরা ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের মধ্যে এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তাঁর মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD