এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত, আমেরিকার স্বপ্ন ধুলিস্মাৎ
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর স্পিকার বলেছেন, মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমান বিশ্বে এই প্রথমবারের মত ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতের শিকার হয়েছে।
ইরানি স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, এফ-থার্টি-ফাইভকে কেবল একটি জঙ্গি বিমান হিসেবেই ধরা হত না, এটি ছিল মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য অপরাজেয় শক্তি ও গর্বেরও প্রতীক। এর পরাক্রম সম্পর্কে বলা হত কোনও চোখ এটিকে দেখতে পায় না এবং এটি সব শক্তির ঊর্ধ্বে; কিন্তু 'আল্লাহর হাত রয়েছে তাদের হাতের ওপরে' (সুরা ফাতহ্-১০)।
ইরানের সংসদ স্পিকার আরও লিখেছেন: এই প্রতীক প্রথমবারের মত বিশ্বে গোলা-বিদ্ধ হল এবং এটি ছিল একটি ব্যবস্থার পতন বা ধসে পড়ার মুহূর্ত।
ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা ইরানের কেন্দ্রীয় আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমানকে সফলভাবে আঘাত করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরের পর এই ঘটনাটি ঘটেছে।
আইআরজিসি আরও জানায়, এর আগে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনীর ১২৫টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। সর্বশেষ এই সফলতা দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কে উল্লেখযোগ্য উন্নয়ন ও কার্যকারিতার ইঙ্গিত দেয়।
ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল-আমেরিকার হামলা শুরুর পর থেকে এই ঘটনাকে প্রথমবারের মতো ইরানি বাহিনীর মাধ্যমে কোনো মার্কিন যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ওই সংঘাতের সূচনা হয়েছিল ইসলামি বিপ্লবের নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীর ওপর হত্যাচেষ্টার মাধ্যমে—যা উসকানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এই সংঘাতে এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে, যার প্রতিটির মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD