টানা তিন শূন্যের পর হেডের ব্যাটে এবার ১০০
খেলা ডেস্ক :: ইয়র্কার দিতে চেয়েছিলেন যশপ্রীত বুমরা, হয়ে গেল লো ফুল টস। এমন বল কেউ মিস করেন না, ট্রাভিস হেড তো আরও নন। বল গেল মিড উইকেট বাউন্ডারির দিকে, দৌড়ে দুই রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে গেলেন ট্রাভিস হেড। আরও একবার সেঞ্চুরি। এ নিয়ে টানা দ্বিতীয়বার।
ব্রিসবেনের গ্যাবায় ভারতের বিপক্ষে হেডের এই সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরিই অস্ট্রেলিয়ার। এই সেশনে ২৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ১৩০ রান তুলেছে স্বাগতিকেরা। সেঞ্চুরিয়ান হেডের সঙ্গে ৬৫ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন স্টিভেন স্মিথ।
অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের ইনিংস খেলা হেড আজ টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটি ছুঁয়েছেন ১১৫ বলে। তাঁর ইনিংসটিতে ছিল ১৩টি চার। ঠিক আগের ম্যাচে তিন অঙ্কের ইনিংস খেললেও ব্রিসবেনে হেডের সেঞ্চুরি এসেছে টানা তিন শূন্যের পর। এ মাঠে খেলা সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই তিনি ০ রানে আউট হয়েছিলেন; প্রতিবারই প্রথম বলে।
এ বছরের জানুয়ারিতে কিং পেয়ার (দুই ইনিংসেই প্রথম বলে আউট) পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে ০ রানে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে।
এক পঞ্জিকাবর্ষে একই মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হেড।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD