আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা - ড. দীপু মনি
ডেস্ক রিপোর্ট:: আগামী আগস্টের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেছেন, আমরা আশা করছি, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা হয়ত পরীক্ষাটি নিতে পারব।
মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসেই হচ্ছে। কিন্তু, যেহেতু পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে সকল বিষয়ে পরীক্ষা হবে, তাই আমরা আমাদের নির্বাচনী পরীক্ষা যেটি হওয়ার কথা ছিল সেটিকে একটু পিছিয়ে ৩০ মে করে দিয়েছি। আমরা আশা করছি, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা হয়ত পরীক্ষাটি নিতে পারব।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাইয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
এদিকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। এ পরীক্ষা উপলক্ষ্যে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগোর সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD