পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে: প্রতিমন্ত্রী
টিবিসি ডেস্ক: পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে সেটা বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বিষয়টি আমার নয় তারপরও বলছি—ইতোমধ্যে আমাদের যে মিটিং হয়েছে সেখানে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়েছে। এর প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন। ডলারের সংকট রয়েছে। এত মানুষের হজ পালনের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ ডলার রয়েছে কিনা—জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনও হয়নি। অনেক রাষ্ট্র নাম ধরে বলতে চাই না, তাদের এরই মধ্যে ডলার সংকট হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যে আছে।
তিনি বলেন, হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন তাদের যেন কোনও সংকটে না পড়তে হয় সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ফরিদুল হক খান বলেন, আন্তঃধর্মীয় সংলাপে যেসব জেলা ভালো করেছে তাদের আমরা অভিনন্দন জানিয়েছি। অন্যরাও যেন ওই জেলাগুলোর মতো আগামী দিনে ভালো করতে পারে সে বিষয়ে বলেছি।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD