ক্লাস নেওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন যে কর্মসূচি পালনের নির্দেশ দিল মাউশি
টিবিসি ডেস্ক :: সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে । ক্লাস নেওয়ার আগে মাদকের বিরুদ্ধে না বলে এ কর্মসূচি পালন করতে হবে। শ্রেণিতে যেদিন যে শিক্ষার্থীদের ক্লাস থাকবে সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
আগামী জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি গ্রহণ করার ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়।
চিঠিতে জানানো হয়েছে, গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন' সংক্রান্ত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে যে দিন যে শ্রেণির পাঠদান থাকবে সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষাসচিব
- যে কারণে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি
- লটারিতে সদ্য যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- আটক সেই স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD